• সিলেট, সন্ধ্যা ৭:০৩, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর হবিগঞ্জ জেলার উন্নয়নে সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন: ভিসি জহিরুল হক

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৬
প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর হবিগঞ্জ জেলার উন্নয়নে সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন: ভিসি জহিরুল হক

Manual4 Ad Code

প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর হবিগঞ্জ জেলার উন্নয়নে সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন: ভিসি জহিরুল হক

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর সম্ভাবনাময় হবিগঞ্জ জেলাকে এগিয়ে নিতে সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। এক্ষেত্রে নবনির্বাচিত চার এমপি’র যুগোপযোগী ভূমিকা দেখতে চায় হবিগঞ্জবাসী। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করা উচিত। অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন হবিগঞ্জ এর মূল সমস্যা। প্রকৃতি, পরিবেশ, জীব-বৈচিত্র আজ হুমকীতে। এভাবে চলতে থাকলে অচিরেই হবিগঞ্জ বসবাসের অনুপোযোগী হয়ে পড়বে। এ থেকে পরিত্রান পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual7 Ad Code

রবিবার বিকেলে সামাজিক বিজ্ঞান ভবনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন খোয়াই বন্ধন এর ইফতার, বার্ষিক সাধারন সভা ২০২৬ ও সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্ঠা উক্ত বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

খোয়াই বন্ধন এর সভাপতি মুর্শেদ আলমের সভাপতিত্বে ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী আদনান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কুল অব লাইফ সায়েন্সেস এর ডিন প্রফেসর ড. মোঃ ফারুক মিয়া, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ রেদওয়ান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফরহাদ রাব্বী, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাবিহা মেরিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সাহিদ আলী, শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাস, গণিত বিভাগের সহকারি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, বায়োকেমেস্ট্রি এন্ড মলিক্যুলার বায়োলজী বিভাগের সহকারি অধ্যাপক পাপিয়া রহমান, শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারি রেজিস্ট্রার শাহাদাত হোসেন চৌধুরী, পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মোতাহের হোসেন সোহেল, ব্যবসায়ী মওদুদ আহমেদ, খোয়াই বন্ধন এর সাবেক সভাপতি শাকির আহমেদ রিপন, মোহাম্মদ তোহা, সৌরভ গোপ শাওন প্রমূখ।

Manual8 Ad Code

 

স্বাগত বক্তব্য রাখেন খোয়াই বন্ধন এর সাধারণ সম্পাদক শাকিল হাসান।

অনুষ্ঠানে হবিগঞ্জের দুই কৃতি সন্তান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফরহাদ রাব্বী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সালকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com