• সিলেট, রাত ৯:২৯, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের সং ঘর্ষ, আহত ২০

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২৬
সুনামগঞ্জে পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের সং ঘর্ষ, আহত ২০

Manual6 Ad Code

সুনামগঞ্জে পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের সং ঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাইয়ের জলমহালের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ভাটিপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে।

Manual6 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পার্শ্ববর্তী ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়ার লোকজন জল মহালের ডোবাতে সেচের মাধ্যমে মৎস্য আহরণ করতে গেলে শিশির নূরের লোকজন বাঁধা দেন। এতে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। পরে আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

Manual7 Ad Code

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. পিন্টু তালুকদার বলেন, সংঘর্ষে সেবা নিতে আসা আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট রেফার করা হয়েছে।

Manual8 Ad Code

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, জলমহালের পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com