• সিলেট, বিকাল ৫:০৭, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব নারী দিবসে হাওরের নারীদের সংগঠন ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’র যাত্রা শুরু

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
বিশ্ব নারী দিবসে হাওরের নারীদের সংগঠন ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’র যাত্রা শুরু

Manual3 Ad Code

বিশ্ব নারী দিবসে হাওরের নারীদের সংগঠন ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’র যাত্রা শুরু

প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ব নারী দিবস উপলক্ষে হাওর অঞ্চলের তৃণমূলের নারীদের উদ্যোগে গঠিত হলো পরিবেশ ও জলাভূমি সংরক্ষণভিত্তিক সংগঠন “ওমেন ফর ওয়েটল্যান্ড”।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হয়।

Manual1 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে সালমা বেগমকে আহ্বায়ক এবং ফাহিমা খাতুনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক অনিতা রানী সরকার, সদস্য প্রীতি রানী কর ও সাবেরা বেগম।

সংগঠনটি হাওর অঞ্চলের নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জলাভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করবে। “ওমেন ফর ওয়েটল্যান্ড’” পরিবেশবাদী সংগঠন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা-র সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে এবং হাওরের তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে পরিবেশ রক্ষার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।

অনুষ্ঠানে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, গবেষক নাহিন নাজনীন সহ স্থানীয় নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, হাওর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জলাভূমি বাস্তুতন্ত্র, যা দেশের খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কিন্তু জলবায়ু পরিবর্তন, অকাল বন্যা, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং নানা মানবসৃষ্ট চাপের কারণে হাওরের প্রকৃতি ও মানুষের জীবন আজ বড় ধরনের সংকটের মুখে পড়েছে। এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে হাওরের নারীদের ওপর।

 

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে হাওরের প্রকৃতি ও মানুষের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নারীরা এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী। কিন্তু একই সঙ্গে তারা পরিবেশ রক্ষা ও অভিযোজনের গুরুত্বপূর্ণ শক্তিও হতে পারেন। তাই হাওরের নারীদের সংগঠিত করে জলাভূমি সংরক্ষণ ও জলবায়ু ন্যায়বিচারের আন্দোলনে যুক্ত করার লক্ষ্যেই ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’’ গঠন করা হয়েছে।”

Manual1 Ad Code

তিনি আরও বলেন, এই সংগঠন নারীদের পরিবেশ শিক্ষা, জলবায়ু সচেতনতা, টেকসই জীবিকা উন্নয়ন এবং জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় কাজ করবে। পাশাপাশি হাওর অঞ্চলের নারী নেতৃত্ব গড়ে তোলা এবং নীতি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনের আহ্বায়ক সালমা বেগম বলেন, “পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সহযোগিতায় তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে ইতোমধ্যে পাঁচটি নারী সংগঠন কাজ করে আসছে। আজ সেই পাঁচটি সংগঠনের সমন্বয়ে ‘ ওমেন ফর ওয়েটল্যান্ড’’ গঠিত হয়েছে। আমরা চাই হাওর এলাকার নারীরা একসঙ্গে সংগঠিত হয়ে পরিবেশ রক্ষা, জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করুক।”

Manual6 Ad Code

তিনি আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে নারীরা হাওরের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণ, জলজ সম্পদ রক্ষা, টেকসই কৃষি ও জীবিকা উন্নয়নের মতো বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

 

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, “ ওমেন ফর ওয়েটল্যান্ড” হাওর অঞ্চলের নারীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে এবং জলাভূমি সংরক্ষণ ও জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অধিবেশনের পর একই গ্রামে বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তন ও জলাভূমিতে নারীর সংগ্রাম ‘ শিরোনামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সভায় উপস্থিত নারীরা জলবায়ু পরিবর্তনের ফলে হাওরের নারীদের জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরেন। তারা হাওরের নারীদের সমস্যা সমাধানে বিভিন্ন বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সংগঠনের সভাপতি সালমা বেগম উক্ত সভায় সভাপতিত্ব করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com