• সিলেট, রাত ৪:০৪, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মঙ্গলবার দিরাইয়ে আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
মঙ্গলবার দিরাইয়ে আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

Manual8 Ad Code

মঙ্গলবার দিরাইয়ে আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

দিরাই প্রতিনিধি

 

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামী মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলা সফর করবেন।

Manual5 Ad Code

সরকারি সফরসূচি অনুযায়ী তিনি ৯ মার্চ রাতে ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

১০ মার্চ সকালে সিলেট সার্কিট হাউজ থেকে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সকাল ১১টায় কুলঞ্জ ইউনিয়নের গাক্ষারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

অনুষ্ঠান শেষে তিনি পুনরায় সিলেট সার্কিট হাউজে ফিরে যাবেন এবং পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

Manual8 Ad Code

বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com