ইয়াং স্টার ক্লাবের ঈদ উপহার বিতরণ
প্রেসবিজ্ঞপ্তি
অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ইয়াং স্টার ক্লাব। রবিবার (১৫ মার্চ) এই উপহার সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। “মানবতাই আমাদের লক্ষ”—এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে সামাজিক ও ক্রীড়ামূলক সংগঠন ইয়াং স্টার ক্লাব। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফুডপ্যাক ও ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার অসহায় মানুষের হাতে এসব উপহার তুলে দেন ক্লাবের নেতৃবৃন্দ। ফুডপ্যাক পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। তারা দানশীল ব্যক্তিদের জন্য দোয়া করেন এবং ক্লাবের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
এ সময় ক্লাবের উপদেষ্টা বাহারুল ইসলাম বাহার, মতিউর রহমান রিপন, মাসুদুর রহমান, উপস্থিত ছিলেন, তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েদ হোসেন মিলু বলেন, মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সুদ্বীপ শর্মা বলেন, এ আয়োজন বাস্তবায়ন করা একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
উক্ত আয়োজনে দেশ ও প্রবাসী সদস্যদের প্রতি ইয়াং স্টার ক্লাব কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ সময় নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ভারপ্রাপ্ত সভাপতি জুয়েদ হোসেন মিলু , সহ-সভাপতি রুকন আহমদ, সাধারণ সম্পাদক সুদ্বীপ শর্মা, সহ-সাধারণ সম্পাদক এস এম সোয়েব ও মাসুদ আহমদ ইমন, সাংগঠনিক সম্পাদক ঘোরী তানভীর, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, প্রচার-প্রকাশনা ও ধর্ম সম্পাদক রাসেল আহমদ, সহ প্রচার-প্রকাশনা ও ধর্ম সম্পাদক এম এ হানিফ, কোষাধ্যক্ষ মোঃ ফুজায়েল আহমদ, সহ কোষাধ্যক্ষ মোঃ লিটন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রউফুজ্জামান কায়সার, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহমদ এবং নির্বাহী সদস্য কামরুল ইসলাম ও আল আমিন প্রমুখ।