• সিলেট, ভোর ৫:১৭, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে : ইশরাক

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬
দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে : ইশরাক

Manual2 Ad Code

দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে : ইশরাক

অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ঈদের আগমুহূর্তে অসহায়, দুস্থ, নির্যাতিত ও সংখ্যালঘু পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে এসব দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-৬ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গুম পরিবার, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

ইশরাক বলেন, সারা দেশে ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্য ঈদের আগেই সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নানা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সরকার গঠনের এক মাসের মধ্যেই রমজান মাসে এসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভুলে যাওয়া হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ভাতা প্রদান করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও এ ধরনের সেবামূলক কাজ করে আসছে এবং সরকার গঠন করায় এ কার্যক্রমের পরিধি বৃদ্ধি পেয়েছে।

Manual7 Ad Code

ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে অভিযোগ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, দলীয় নেতাকর্মীরা কার্ড পেয়েছিলেন বলে অভিযোগ উঠছে এ অভিযোগ সম্পূর্ণ অসত্য।

তিনি বলেন, যে কেউ যদি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করে, তাহলে সে তা পাবে-সে দলীয় হোক বা না হোক। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের সাংগঠনিক কাঠামোর মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে থাকে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর দলীয় পরিচয় বিবেচ্য নয়; বরং যারা সহায়তার জন্য যোগ্য, তাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে কোনো ব্যক্তি দলীয় কর্মী হলেও এবং যোগ্যতা থাকলে সহায়তা পাওয়ায় দোষের কিছু নেই।

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com