• সিলেট, সন্ধ্যা ৬:৪৮, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের কুয়ারপার থেকে গ্রে*প্তা*র সাব্বির-খলিল

admin
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬
সিলেটের কুয়ারপার থেকে গ্রে*প্তা*র সাব্বির-খলিল

Manual8 Ad Code

সিলেটের কুয়ারপার থেকে গ্রে*প্তা*র সাব্বির-খলিল

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কুয়ারপার থেকে সাব্বির ও খলিল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তারা দুজন পেশদার জুয়াড়ী বলে দাবী পুলিশের।

বুধবার (১৮ মার্চ) বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পশ্চিম কুয়ারপারের বাবর মিয়ার বাসার পেছনে প্রকাশ্যে জুয়া খেলার সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, কুয়ারপার এলাকার মৃত মানিক মিয়া ও রুবিনা বেগমের ছেলে সাব্বির (২৬) এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন মৃত জায়েদ আলী ও মৃত আম্বিয়া বেগমের ছেলে খলিল মিয়া (৫২)। খলিল বর্তমানে কুয়ারপার এলাকার বাসিন্দা।

Manual6 Ad Code

 

তাদের বিরুদ্ধে নন এফআইআর মামলা (নং-৪৯৭) দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম র্কমর্কমতা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com