মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
অনলাইন ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করেছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও পুষ্পস্তবক অর্পণ।
বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বর্ণিল র্যালিটি সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার মকসুদ আহমদ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।