• সিলেট, সকাল ৬:৫০, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের পালস বুঝে দেশ পরিচালনা করুন: হাবিবুর রহমান

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
জনগণের পালস বুঝে দেশ পরিচালনা করুন: হাবিবুর রহমান

Manual4 Ad Code

জনগণের পালস বুঝে দেশ পরিচালনা করুন: হাবিবুর রহমান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual7 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘কোন তালবাহানা না করে অবিলম্বে শতশত শহীদের আত্মাত্যাগের সনদ জুলাই বিপ্লবের দলিল জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন করতে হবে। এদেশের মানুষ আন্দোলন শিখে গেছে তাই জনগণের পালস বুঝে দেশ পরিচালনা করুন, না হলে দেশের মানুষের আন্দোলনের সামনে টিকতে পারবেন না। অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করুন।’

Manual3 Ad Code

 

তিনি রবিবার কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবু তুরাবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মাসুক আহমদ, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ আব্দুল মালিক।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন- উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, উপজেলা শিল্প ও বানিজ্য বিভাগের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন সভাপতি জুয়েল আমিন, জমশীদ আলী, নজরুল ইসলাম, রহিম উদ্দিন, সেক্রেটারি সফির উদ্দিন, আবু জাফর দোলন, উপজেলা যুব-বিভাগের সহ-সভাপতি কুতুব উদ্দিন, সেক্রেটারি আব্দুল মাবুদ মজনু, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম নিপু, মজনু, উপজেলা শিবিরের সেক্রেটারি আবুল আসাদ প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com