• সিলেট, সকাল ৬:৪০, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’

Manual6 Ad Code

ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’

অনলাইন ডেস্ক

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। সোমবার সকালে নিজ কার্যালয়ে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual7 Ad Code

এ সময় প্রথমধাপে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন তিনি।

Manual6 Ad Code

সেখানে খেলোয়াড়দের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বক্তব্য রাখতে গিয়ে নিজেদের জন্য মাঠের দাবি জানালে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বলেন, ‘অলমোস্ট ডান।’

Manual5 Ad Code

সাবিনা খাতুনের হাত ধরে বাংলাদেশ দুই বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তার অধিনায়কত্বেই বাংলাদেশ সাফ ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক মুহূর্তে আজকের অনুষ্ঠানে সাবিনা তার অনুভূতি প্রকাশ করেন। একটি স্ক্রিপ্ট নিয়ে তিনি বক্তৃতা দিতে যান। তখন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নিজ থেকেই অনুভূতি প্রকাশ করতে বলেন। এরপর সাবিনা নিজের মতো করেই বলতে থাকেন।

নারী ফুটসাল দলের অধিনায়ক সাবিনা আজকের অনুষ্ঠান ও এমন উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। অনুভূতি প্রকাশের এক পর্যায়ে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে দাবি করেন, ‘অনেক স্পোর্টস অনেক এগিয়ে যাচ্ছে। ফুটসাল প্রথমবার খেলতে গিয়েছিলাম, আমরা ভালো ফলাফল করেছি। বাংলাদেশে ভালো ফুটসাল গ্রাউন্ড নাই, আমাদের জন্য মাঠের ব্যবস্থা করেন।’

সাবিনার এই দাবির পরই প্রধানমন্ত্রী ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আলাপ করেন। অধিনায়কের বক্তব্য শেষ হতেই তারেক রহমান বলেন, ‘সাবিনা, সাবিনা তোমার যে মাঠের দাবিটা, এটা আমরা প্রক্রিয়া শুরু করেছি। মোটামুটিভাবে শেষ হয়ে আসছে কাজটা। মেয়েরা যেন প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে সেটা মাঠ মোটামুটি সিলেকশন হয়েছে। অলমোস্ট ডান।’

Manual3 Ad Code

আজকের অনুষ্ঠানে ফুটবল, ক্রিকেটসহ অনেক খেলার অনেক খেলোয়াড়, সংগঠক এসেছিলেন। তাদের প্রতি সাবিনা বলেন, ‘যে সকল ক্রীড়া ফেডারেশনের সদস্যরা রয়েছেন তাদের প্রতি অনুরোধ খেলোয়াড়দের প্রতি খেয়াল রাখবেন। আমরা খেলোয়াড়রা আরও বেশি সাফল্য এনে দিতে পারব।’

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com