• সিলেট, বিকাল ৩:৪৮, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

Manual2 Ad Code

ভিন্ন মনন, এক পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ সিলনেট আইটি কনফারেন্স হল রুমে হিউম্যান কেয়ার-এর উদ্যোগে এই বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়।

হিউম্যান কেয়ার-এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট এম. জি. রব্বানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্লিয়ার ইমপ্লান্ট প্রকল্পের পরিচালক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (ইএনটি) ডা. নূরুল হুদা নাঈম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি একটি স্নায়বিক ভিন্নতা। অটিস্টিক শিশুদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলেয়া ফেরদৌস তুলি, পরিচালক সাইমা সুলতানা চৌধুরী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস সুমি, সিলেট ভয়েস এর প্রকাশক সেলিনা চৌধুরী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, ফেরদৌসী কেক এর ফাউন্ডার ফেরদৌসী রহমান, শাহজালাল রাগিব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের অধ্যক্ষ হেনা রানী দে, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য অমিতা সিংহ, জাতীয় কবিতা পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ও লেখিকা মাসুদা সিদ্দিকা রুহী।

আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বুমবক্স কমিউনিকেশন্স-এর সিইও এবং হিউম্যান কেয়ার-এর সেক্রেটারি সৈয়দা শারমিন ফাতেমা।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রুবেন চন্দ্র দাস এবং স্বর্ণাময়ী সরকার। সঞ্চালনায় করনে সুন্দরম প্রজেক্ট কোঅর্ডিনেটর এমএসএ মাসুম খান ও পরামর্শদাতা রিফাত আরা রিফা।

Manual6 Ad Code

এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ইউএসএ সুন্দরম বিভাগীয় প্রশিক্ষক ও সমন্বয়কারী এমএসএ মাসুম খান ও রিফাত আরা রিফাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ। বক্তারা সিলেটে অটিজম আক্রান্ত শিশুদের শিক্ষাদান ও থেরাপির সুযোগ বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের ওপর জোর দেন।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com