দোয়ারাবাজারে নবনিযুক্ত সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে সংবর্ধনা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :
নবনিযুক্ত সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে বর্ণাঢ্য আয়োজনে দোয়ারাবাজারে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশীদের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার কর্মজীবনের সাফল্য কামনা করেন। তারা বলেন, তার নেতৃত্বে সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, দোয়ারাবাজার উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে জেলা পরিষদের কার্যকর ভূমিকা অপরিহার্য। এ ক্ষেত্রে নবনিযুক্ত প্রশাসকের দক্ষ নেতৃত্ব এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিজানুর রহমান চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি সুনামগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করাই হবে আমার মূল লক্ষ্য।