সিলেটের বাইপাস থেকে চশমা নিয়ে গ্রে*প্তা*র জসিম
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জালালাবাদ থানাধীন বাইপাস থেকে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় চশমাসহ জসিম উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুত্রুবার (৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া শাখা। তারা জানায়, বৃহস্পতিবার ( ২ এপ্রিল) বিকেল ৪টায় জালালাবাদ থানাধীন শিবের বাজার বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করাকালে একটি মিনি-পিকাপ গাড়িকে থামিয়ে তল্লাশি করে ১৪টি বস্তা থেকে ১০,৪৪০ পিস ভারতীয় চশমা যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ ২৬ হাজার টাকা মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জসিম উদ্দিন গোয়াইঘাট থানাধীন জাফলনং এলাকার মো. সামছুল হক ও মোছা অফুজা বেগমের ছেলে।
তার বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা (নং-৩/২/৪/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) র্কমর্কমতা মো. মনজুরুল আলম।