• সিলেট, রাত ৯:৪০, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বৃষ্টির আ শ ঙ্কা

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬
সিলেটে বৃষ্টির আ শ ঙ্কা

Manual6 Ad Code

সিলেটে বৃষ্টির আ শ ঙ্কা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Manual7 Ad Code

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া দেশের ২২ জেলায় চলমান তাপপ্রবাহ আরও বিস্তারের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছ, চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪০ মিলিমিটার।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com