• সিলেট, রাত ১০:৩৪, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দলদলি চা বাগানে হনুমান জয়ন্তী, ভক্তদের সমাগম

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬
দলদলি চা বাগানে হনুমান জয়ন্তী, ভক্তদের সমাগম

Manual2 Ad Code

দলদলি চা বাগানে হনুমান জয়ন্তী, ভক্তদের সমাগম

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের দলদলি চা বাগানে ইসকনের উদ্যোগে পালিত হয়েছে হনুমান জয়ন্তী।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু অংশ নেন।

Manual6 Ad Code

দিনব্যাপী অনুষ্ঠানের সূচিতে ছিল অগ্নিহোত্র যজ্ঞ, মহাঅভিষেক, ধর্মীয় আলোচনা সভা,কেক কাটা, কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ। এসব আয়োজনকে কেন্দ্র করে দলদলি চা বাগান এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীহনুমান ভক্তি, শক্তি ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। ভগবান শ্রীরামের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা ও অটল বিশ্বাস যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

Manual4 Ad Code

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন দলদলি ইসকন মন্দিরের পরিচালক পান্ডব গোবিন্দ দাস ব্রহ্মচারী। এ সময় ইসকন সিলেটের সিনিয়র ভক্তবৃন্দসহ অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

দিনব্যাপী এই আয়োজনে দলদলি চা বাগান এলাকা ধর্মীয় উৎসবে মুখর হয়ে ওঠে।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com