• সিলেট, সকাল ৬:৫৯, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন

Manual5 Ad Code

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিশ্বের হাতেগোনা কয়েকটা দেশের মধ্যে একটি বাংলাদেশ, যারা মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যেও জ্বালানি পণ্যের দাম বাড়ায়নি। তবে এর মানে এই নয় যে, বাংলাদেশ একটি বৈশ্বিক সংকটের মধ্যে নেই। আমরা একটি বৈশ্বিক সংকটের মাঝামাঝি আছি।

Manual8 Ad Code

শুক্রবার (৩ এপ্রিল) টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় জ্বালানি সংকট সমাধানে বাস্তববাদী হতে ও জনসচেতনতা সৃষ্টি করতে বলেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো জাতির কাছে অঙ্গীকার রেখেছেন যে, আমরা শিক্ষার পুরো অবস্থান পাল্টে দেব। বিশ্ব মানের প্রতিযোগিতামূলক শিক্ষা মান আমরা তৈরি করব। আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। তারেক রহমান স্বপ্ন দেখেন আগামী দিনগুলোতে বিশ্বের অন্য জায়গা থেকে সবাই স্বপ্ন দেখবে, তারা বাংলাদেশি এডুকেশন নেবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের ছেলেপেলেরা শুধু স্বপ্ন দেখবে না তারা বিদেশে গিয়ে এডুকেশন নেবে। আমরা শিক্ষাকে ওই জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের শিক্ষাব্যবস্থাকে আমরা ক্যারিয়ার ওরিয়েন্টেড করব, যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ তারা তৈরি করতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রত্যাশা দিয়েছেন যে আমরা ২৫ কোটির ওপরে বৃক্ষরোপণ করব। যেভাবে কাজ শুরু হয়েছে এবং কাজ চলছে, পাঁচ বছরে আমরা ২৫ কোটির অনেক বেশি রোপণ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ।

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com