• সিলেট, রাত ১:৫৪, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শাল্লায় বাংলা নববর্ষ উদযাপন ও ধান কাটার উদ্বোধন

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
শাল্লায় বাংলা নববর্ষ উদযাপন ও ধান কাটার উদ্বোধন

Manual3 Ad Code

শাল্লায় বাংলা নববর্ষ উদযাপন ও ধান কাটার উদ্বোধন

শাল্লা প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মিলিত হয়।

গ্রামীণ ও ঐতিহ্যবাহী বিভিন্ন কৃষি যন্ত্রপাতি লাঙ্গল, কাস্তে, হুক্কা সহ প্লেকার্ড, বাদ্যযন্ত্র, সংগীত ও বর্ণিল পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত রায়, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বিশ্বনাথ দাস, বাহাড়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু, শাল্লা থানার উপ-পরিদর্শক সঞ্জয় সরকার, উপজেলা প্রাথমিক সহ: শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, একরামুল হোসেন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বাউল শিল্পীগোষ্ঠী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈশাখী বর্ষবরণ অনুষ্ঠান ও ধান কাটা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

বৈশাখী বর্ষবরণ উপলক্ষ্যে উপজেলা গণমিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

তবে পুরো অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত শাল্লা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা পূর্ণ নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

Manual5 Ad Code

অন্যদিকে বৈশাখী শুভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। দাড়াইন নদী সংলগ্ন পুটিয়ার কান্দা হাওরে ধান কাটার এ উদ্বোধন করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর শাল্লা উপজেলায় ধান উৎপাদনের পরিমাণ-১,৪৩,৩৬৮ মেট্রিকটন, চাল উৎপাদন-৯৫,৫৭৯ মেট্রিকটন এবং টাকার অংকে দাঁড়ায় মোট ৫১৬.১২ কোটি টাকা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com