• সিলেট, সকাল ৮:১২, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫
আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

Manual2 Ad Code

আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

 

বাসস

Manual3 Ad Code

 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Manual2 Ad Code

আজ শুক্রবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন। বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা অংশ নেবার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এ অনুষ্ঠানে অংশ নেবেন।

Manual1 Ad Code

গত বছর বেগম খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন।

এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com