• সিলেট, সকাল ৭:২৯, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে মা দ ক সহ মহেশ আ ট ক

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬
দিরাইয়ে মা দ ক সহ মহেশ আ ট ক

Manual3 Ad Code

দিরাইয়ে মা দ ক সহ মহেশ আ ট ক

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মহেশ দাসকে বিপুল পরিমাণ মদসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার সকাল সাড়ে ৭টায় দিরাই থানার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে ১০ লিটার চোলাইমদসহ তাকে আটক করা হয়।

আটককৃত মহেশ দাস (৪৫) দিরাই থানার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামের মুরারী দাসের ছেলে।

তার বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ২৪(ক)এর মামলা দায়ের করা হয়।

সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আজ বুধবার সকালে সাড়ে ৭টায় একটি গোপন সংবাদ এর ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীবের নেতৃর্ত্বে বিভাগীয় সিপাই মুত্তাকিন আহমেদ, মো: ময়নুল ইসলাম, বিশ্বজিৎ দাস, রাজিব গোয়ালাসহ দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় দিরাই থানার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামের মুরারী দাসের ছেলে মহেশ দাসকে দিরাই থানার চরনারচর ইউনিয়নের কামালপুর তার নিজ এলাকা থেকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

 

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশ দাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।

 

Manual2 Ad Code

এ ঘটনায় দিরাই থানায় ওসি এনামুল হক চৌধুরী আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার একজন শিক্ষক বলেন, “দিরাই থানার এসআই হেকিম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়িদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নেয়, তাই তাদেরকে খুঁজে পায় না। এর আগে পুলিশ তিনদিন তার বাড়িতে আইওয়াশ অভিযান চালায়। বরাবরই জানায়, তার বাড়িতে কোন কিছু পাওয়া যায়নি। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের অভিযানে সফলতা পায়।”

Manual6 Ad Code

পরের ধৃত ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিরাই থানায় হস্তান্তর করে।

Manual8 Ad Code

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ধৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আটকের কথা স্বীকার করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com