• সিলেট, রাত ১২:০৩, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট র‌্যাবের কব্জায় লিংকন-ইমরান

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
সিলেট র‌্যাবের কব্জায় লিংকন-ইমরান

Manual2 Ad Code

সিলেট র‌্যাবের কব্জায় লিংকন-ইমরান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

র‌্যাবের অভিযানে সৈয়দ লিংকন (৩৭) ও মো. ইমরান হোসেন (২৬) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব-৯।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন মাছিহাতা এলাকার বিশ্বরোড মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমিরপুর গ্রামের মৃত সৈয়দ নবাব আলীর ছেলে সৈয়দ লিংকন (৩৭) এবং সাতক্ষীরা সদরের আগরদাড়ি গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. ইমরান হোসেন (২৬)।

 

Manual1 Ad Code

এসময় তাদের হেফাজত থেকে ৩৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

 

Manual7 Ad Code

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তার করার বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com