• সিলেট, সকাল ৭:১০, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াতের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ ডাহা মিথ্যা: গোলাম পরওয়ার

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫
জামায়াতের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ ডাহা মিথ্যা: গোলাম পরওয়ার

Manual6 Ad Code

জামায়াতের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ ডাহা মিথ্যা: গোলাম পরওয়ার

Manual5 Ad Code

ডেস্ক

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না—এটি ডাহা মিথ্যা কথা।” তবে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে আল্লাহ ও তার রাসুল (সা.) যে পথ দেখিয়েছেন, কেবল সেই পথই তারা অনুসরণ করতে উৎসাহ দেন বলে মন্তব্য করেন তিনি।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার আটরা–গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মহিলা ভোটার সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপি ঘোষণা করুক—তারা নির্বাচনে জিতলে কোরআনের আইন জারি করবে। তারা যদি এমন ঘোষণা দেয়, তাহলে আমরা কাল থেকেই বিএনপি করবো। তারা বলুক, শরিয়া আইন প্রতিষ্ঠা করবে—আমরা তাদেরই ভোট দেব।”

জামায়াতের এ নেতা আরও বলেন— রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্ম–বর্ণের মানুষ শান্তিতে থাকবে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলদারিত্ব বন্ধ হবে, ইসলামই মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সক্ষম।

Manual1 Ad Code

তিনি নারীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, ইসলামের ইতিহাসে নারী সাহসীদের ভূমিকা অনন্য। ন্যায় ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইত্তেফাক

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com