• সিলেট, সকাল ৭:৫৪, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ওজা শগোলসেম বিনোদ’ স্মৃতি আন্তঃমণিপুরী কাং টুর্নামেন্টের উদ্বোধন

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬
‘ওজা শগোলসেম বিনোদ’ স্মৃতি আন্তঃমণিপুরী কাং টুর্নামেন্টের উদ্বোধন

Manual8 Ad Code

‘ওজা শগোলসেম বিনোদ’ স্মৃতি আন্তঃমণিপুরী কাং টুর্নামেন্টের উদ্বোধন

Manual3 Ad Code

প্রেসবিজ্ঞপ্তি

সিলেট নয়বাজার মণিপু‌রি পাড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রথম ওজা শগোলসেম বিনোদ স্মৃতি আন্তঃমণিপুরী কাং টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Manual6 Ad Code

নয়াবাজার পাড়ার পঞ্চায়েত প্রধান নামব্রম কৃষ্ণমণি সিংহের সভাপতিত্বে এবং নামব্রম শংকরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সি‌টি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন ও সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন।

Manual1 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মণিপুরি কাং অ্যাসোসিয়েশনের সভাপতি য়ুম্নাম নৃপেন্দ্র সিংহ, বামসাসের যুগ্ম সাধারণ সম্পাদক কেএইচ সমেন্দ্র সিংহ, সাবেক কাং খেলোয়াড় টিকেন্দ্র সিংহ, সমাজসেবী সুব্রত সিংহ ও পিয়ার উদ্দিন পিয়ার, ব্যবসায়ী মাসুম আহমদ ও আব্দুল হাফিজ দেলোয়ারসহ এলাকার সম্মানিত মুরব্বিরা।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বক্তারা মণিপুরী ঐতিহ্যবাহী কাং খেলার প্রসার ও নতুন প্রজন্মের মাঝে এ খেলাকে জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। টুর্নামেন্টটির আয়োজন করে নয়াবাজার মণিপুরী পাড়া, সিলেট। সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেট মণিপুরী কাং অ্যাসোসিয়েশন (এসকা)।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com