• সিলেট, সন্ধ্যা ৬:৪১, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জের তিন শুল্ক স্টেশন যে কারণে বন্ধ ঘোষণা

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬
সুনামগঞ্জের তিন শুল্ক স্টেশন যে কারণে বন্ধ ঘোষণা

Manual8 Ad Code

সুনামগঞ্জের তিন শুল্ক স্টেশন যে কারণে বন্ধ ঘোষণা
হাওরে শ্রমিক সংকট

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের বোরো ধান কাটায় শ্রমিক সংকট নিরসনে ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তিনটি স্থল শুল্ক স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে যাদুকাটা নদীতে বালু পাথর উত্তোলনও বন্ধ রাখা হয়েছে।

Manual5 Ad Code

রবিবার (১৯ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু।

Manual8 Ad Code

জানা গেছে, ইতিমধ্যে তাহিরপুর উপজেলায় বোরো ধান কাটার মৌসুম চলছে। ফলে অনেক হাওরে দেখা দিয়েছে শ্রমিক সংকট। তা নিরসনে শনিবার দুপুরে তাহিরপুরের যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও উপজেলার তিনটি স্থল শুল্ক স্টেশন বড়ছড়া, চারাগাঁও এবং বাগলী দিয়ে কয়লা ও চুনাপাথর পরিবহন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দিনব্যাপী পুরো উপজেলায় মাইকিং করা হয়েছে।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী খসরুল আলম বলেন, হাওরের ধান কাটায় শ্রমিক সংকট দূর করতেই তিনটি স্থল শুল্ক স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ১০ হাজার শ্রমিক ধান কাটার কাজে যুক্ত হবেন।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন, হাওরে ধান কাটার শ্রমিক সংকট নিরসনে ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বড়ছড়া, চারাগাঁও ও বাগলী স্থল শুল্ক স্টেশনে কয়লা ও চুনাপাথর পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি যাদুকাটা নদীতে বালু উত্তোলন কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com