• সিলেট, সকাল ১১:৫৪, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬
সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর

Manual8 Ad Code

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর

শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বিএনপি সরকার প্রাথমিক শিক্ষায় অধিক গুরুত্ব দিচ্ছে। শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলাই এখন আমাদের প্রথম অগ্রাধিকার।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা আগামীর শান্তিগঞ্জের দায়িত্ব নিতে সক্ষম হয়। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবাই একসাথে কাজ করলে শিক্ষার মান আরও উন্নত হবে।”

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা নিজ নিজ ইউনিয়নের অভিভাবক। প্রতিটি বিদ্যালয়ের প্রতি সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষা ও খেলাধুলার প্রতি নজর রাখলে বিদ্যালয়ের উন্নয়ন যেমন হবে, তেমনি ইউনিয়নের মর্যাদাও বৃদ্ধি পাবে।”

টুর্নামেন্টের বালক দলের ফাইনালে শিমুলবাঁক ইউনিয়নের জীবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Manual5 Ad Code

 

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত মেয়েদের ফাইনালে গনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।

Manual6 Ad Code

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com