• সিলেট, রাত ৮:১৭, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস প্রণোদনা দেওয়া হবে : কামরুল

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬
ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস প্রণোদনা দেওয়া হবে : কামরুল

Manual6 Ad Code

ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস প্রণোদনা দেওয়া হবে : কামরুল

Manual4 Ad Code

নিউজ ডেস্ক

Manual7 Ad Code

হাওরের বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের আগামী তিন মাস প্রণোদনা দেওয়া হবে।

Manual8 Ad Code

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

কামরুজ্জামান কামরুল বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তাকে সরেজমিনে পাঠিয়েছেন। সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আজ আমরা ডুবে যাওয়া হাওর পরিদর্শনে এসেছি, কৃষকদের দুঃখ-দুর্দশা দেখতে এসেছি। হাওরের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কাজ করছি।

হাওরের মূল সমস্যা হিসেবে নদী ও হাওরের নাব্যতা হ্রাসের কথা উল্লেখ করে সংসদ সদস্য জানান, এ সমস্যা সমাধানে আমাদের সরকারের প্রধানমন্ত্রী ইতোমধ্যে নদী ও হাওর খননের উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি প্রতিটি হাওরে পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট নির্মাণ করা হবে, যাতে জলাবদ্ধতা কমে এবং ভবিষ্যতে ফসলহানির ঝুঁকি হ্রাস পায়। আশা করছি আগামীতে আমরা সে অনুযায়ী কাজ করতে পারব।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com