• সিলেট, সন্ধ্যা ৬:১১, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর কাছে যা বললেন আরিফুল হক চৌধুরী

admin
প্রকাশিত মে ২, ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে যা বললেন আরিফুল হক চৌধুরী

Manual8 Ad Code

প্রধানমন্ত্রীর কাছে যা বললেন আরিফুল হক চৌধুরী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

বিএনপির রাজনীতি করার কারণে নিজে মেয়র থাকাকালে অনেক বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার দুপুরে নগর ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সুধি সমাবেশে এমন অভিযোগ করলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।

এসময় আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আজকে নগরের জলাবদ্ধতা নিরসনে আপনি যে প্রকল্প উদ্বোধন করলেন আমি মেয়র থাকাকালে এই প্রজক্টগুলো দাখিল করি। কিন্তু আমি তখন বিরোধীদলীয় মেয়র হওয়ায় এটি অনুমোদন হয়নি। আওয়ামী লীগের আমলে আমি ১০ বছর মেয়র ছিলাম, কোন প্রজেক্টই বাস্তবায়নই হয়নি। সিলেটের ওয়াটার ট্রিটমান্ট প্ল্যান্ট চূড়ান্ত পর্যায়ে আটকে দেওয়া হলো। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের প্রকল্পও বাস্তবায়ন করা যায়নি।

আরিফুল হক চৌধুরী বলেন, লাক্কাতুরা থেকে ছড়া খেটে সুরমা নদী পর্যন্ত পৌছে দিলে নগরের অন্তত ৫০টি এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে। এই সরকারের আমলেই তা করা সম্ভব।

Manual6 Ad Code

সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সাড়ে সাত হাজার কোটি টাকার মেগা প্রকল্প শনিবার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, এই প্রকল্প সরকারি অর্থায়নে না করে বিদেশি ফান্ডের অপেক্ষায় থাকলে আরও ১০ বছর অপেক্ষা করতে হবে। তাই সরকারী অর্থায়নেই এটি করা দরকার।

নগরের সমস্যা নিয়ে তিনি বলেন, নগর বড় হয়েছে। কিন্তু নগরের সম্প্রসারিত এলাকায় সড়ক ও ড্রেনের অবস্থা খুব নাজুক। এগুলো সংস্কার করা জরুরী।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com