• সিলেট, রাত ৮:০৯, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে আ ট ক লুৎফুর, আদালতে প্রেরণ

admin
প্রকাশিত মে ৩, ২০২৬
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে আ ট ক লুৎফুর, আদালতে প্রেরণ

Manual4 Ad Code

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে আ ট ক লুৎফুর, আদালতে প্রেরণ

বিয়ানীবাজার প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

Manual1 Ad Code

আটক ব্যক্তি হলেন- জকিগঞ্জ উপজেলার লোহারমহল গ্রামের মৃত সিফত আলীর ছেলে মো. লুৎফুর রহমান (৪৮)।

Manual4 Ad Code

শনিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় বিয়ানীবাজার থানা পুলিশের উদ্যোগে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।

Manual8 Ad Code

তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ইয়াবার চালানটি জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

Manual1 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com