• সিলেট, দুপুর ১:৪৬, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জালালপুরে সড়ক দু র্ঘ ট না য় নি*হ*ত*দের ৪জন একই পরিবারের

admin
প্রকাশিত মে ৫, ২০২৬
জালালপুরে সড়ক দু র্ঘ ট না য় নি*হ*ত*দের ৪জন একই পরিবারের

Manual1 Ad Code

জালালপুরে সড়ক দু র্ঘ ট না য় নি*হ*ত*দের ৪জন একই পরিবারের

অনলাইন ডেস্ক

 

সড়কে মৃত্যুর মিছিল যেনো থামছেই না। সিলেটের পর এবার সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী- স্ত্রীসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জন রয়েছেন বলে জানা যায়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, সোমবার বিকালে সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। চালকসহ আহত আরও ৩জন ওসমানি হাসপাতালে মারা গেছেন।

নিহতরা হলেন- তাহিরপুর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও এলাকার শুকুর আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫), তার স্ত্রী নীলুফা আক্তার (৩০), শ্বশুর বালিজুরী দেওর জালাল গ্রামের ইউনুস আলী (৬০) ও শালিকা কেয়া মনি (১৭)। নিহত চালকের নাম পরিচয় জানা যায়নি।

Manual7 Ad Code

জানা যায়, অসুস্থ্য শ্বশুর ইউনুস আলীকে ডাক্তার দেখাতে স্ত্রী ও শ্যালক, শালিকাকে নিয়ে বিকেলে সিএনজিযোগে সিলেট যাচ্ছিলেন শাহাব উদ্দিন। সিলেট থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাস ও সিএনজি ছিটকে গিয়ে খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা।

 

Manual1 Ad Code

এসময় শাহাব উদ্দিন ও তার শ্বশুর ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালকসহ ৪ জনকে উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানি হাসপাতালে নিয়ে গেল স্ত্রী নীলুফা আক্তার, শালিকা কেয়া মনি ও সিএনজি চালককে মৃত ঘোষণা করেন ডাক্তার। তাৎক্ষনিক নিহত চালকের নাম পরিচয় পাওয়া যাযনি।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, জালালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনসহ মোট ৫জন নিহত হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে, এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে দুপুরে সদর উপজেলার নারাইনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম পরিচয় জানতে চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার( মিডিয়া) সুজন সরকার।

এর আগে গত রবিবার সকালে সিলেটের তেলিবাজার এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৯ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের ৭ জনের বাড়িই সুনামগঞ্জ জেলায়।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com