• সিলেট, রাত ১২:২৭, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এআইবিএ সিলেট পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

admin
প্রকাশিত মে ৯, ২০২৬
এআইবিএ সিলেট পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

Manual6 Ad Code

এআইবিএ সিলেট পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

শাবি প্রতিনিধি

আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ), সিলেট পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual4 Ad Code

 

শুক্রবার (০৮ মে) সকালে তিনি প্রতিষ্ঠানটিতে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এআইবিএ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন, এনডিইউ, পিএসসি (অব:)।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Manual8 Ad Code

পরিচালকের শুভেচ্ছা বক্তব্যের পর শিক্ষার্থীদের সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, বর্তমান শিল্পখাত, নেতৃত্ব এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান।

পরিদর্শনকালে মন্ত্রী এআইবিএ সিলেট ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিষ্ঠানটির একাডেমিক অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এ সময় এআইবিএ সিলেট দেশের ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com