• সিলেট, রাত ৮:৪৭, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের জেনোসাইড হওয়ার আ শ ঙ্কা-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫
নির্বাচনের জেনোসাইড হওয়ার আ শ ঙ্কা-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

Manual2 Ad Code

নির্বাচনের জেনোসাইড হওয়ার আ শ ঙ্কা-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে এ দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না, ইনশাল্লাহ। তবে নির্বাচনের দিন গণভোট ভালোভাবে দেখছি না। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে।’ গতকাল চট্টগ্রাম কলেজ (প্যারেড ময়দান) মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে অবতরণ করেন তিনি। জামায়াত আমির আরও বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এ ফিল্ড তৈরি করতে হবে আমাদের সবাইকে মিলে। আমরা স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এ সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবও না।’ ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন করবে। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে।’ অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখেন, আমাদের এত পজিটিভ এজেন্ডা-আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারও খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই।’ জামায়াত আমির বলেন, ‘চট্টগ্রামকে আরেকটা উপাধিতে ভূষিত করা হয়, বলা হয় ইসলামাবাদ। ইসলামের আঁতুড়ঘর বা ইসলামের গেটওয়ে বাংলাদেশের জন্য। সেই ঐতিহ্যের ধারক আপনারা। মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণাও এ চট্টগ্রাম থেকে হয়েছে, এখানেই লড়াইটা শুরু হয়েছিল। সিপাহি বিপ্লবের সময়ও এ এলাকার একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। সব দিক বিবেচনা করে বীর চট্টলা যথার্থ।’ এরপর ডা. শফিকুর রহমান মহানগরের পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com