• সিলেট, সন্ধ্যা ৬:৫৮, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট হলেন ইখতিয়ার আহমদ চৌধুরী

admin
প্রকাশিত মে ১৪, ২০২৬
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট হলেন ইখতিয়ার আহমদ চৌধুরী

Manual3 Ad Code

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট হলেন ইখতিয়ার আহমদ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

ইখতিয়ার আহমদ চৌধুরী দেশের সেরা রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

রোটা বর্ষ ২০২৬–২০২৭-এর জন্য ক্লাবের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সিলেটের জকিগঞ্জ উপজেলার পিল্লাকান্দি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। তিনি সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম সায়েক আহমদ চৌধুরী (বাদল মিয়া)-এর দ্বিতীয় পুত্র। মরহুম চৌধুরী সাহেব তৎকালিন উনার কলেজ জীবনে ৫২ সালের ভাষা আন্দোলনের ও সমর্থক ছিলেন।

ইখতিয়ার চৌধুরী ২০১৪ সাল থেকে তিনি রোটারি আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। কর্মজীবনে তিনি বর্তমানে এবি ব্যাংক পিএলসি, তাজপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

Manual3 Ad Code

শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত কৃতিত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি অর্জনের পাশাপাশি ২০১০–২০১১ শিক্ষাবর্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

উনার নেতৃত্বে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট আরও গতিশীল ও কল্যাণমুখী কার্যক্রমে এগিয়ে যাবে—এটাই সবার প্রত্যাশা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com