• সিলেট, সকাল ৬:১৬, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সীমান্তে ২ মানব পা চা রকারী গ্রে*ফ*তা*র

admin
প্রকাশিত মে ১৮, ২০২৬
সিলেটে সীমান্তে ২ মানব পা চা রকারী গ্রে*ফ*তা*র

Manual6 Ad Code

সিলেটে সীমান্তে ২ মানব পা চা রকারী গ্রে*ফ*তা*র

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় দুই জনকে গ্রেফতার করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

 

Manual5 Ad Code

রবিবার (১৭ মে) রাতে জৈন্তাপুর থানায় খুলনা জেলার ৫নং মাছঘাট সদর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী এশা আক্তার (২৫) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন, জৈন্তাপুরের ডিবির হাওর এলাকার ছায়েদ আলীর ছেলে মো. হানিফ মিয়া ও তার সহযোগী একই এলাকার কবির।

 

Manual3 Ad Code

পুলিশ জানায়, রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিম উরফে ভেন্ডিজ করিমের তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। ওই সময় স্থানীয়দের সহায়তায় মানবপাচার চক্রের মূল হোতা জৈন্তাপুরের ডিবির হাওর এলাকার ছায়েদ আলীর ছেলে মো. হানিফ মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাতে জৈন্তাপুর থানায় অনুপ্রবেশের দায়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাকী আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ ও অনুপ্রবেশ রোধে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।’

 

উল্লেখ্য, রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিম উরফে ভেন্ডিজ করিমের তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৯ জন নারী, ৩ জন পুরুষ ও ১টি শিশুসহ মোট ১৪ জনকে আটক করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com