• সিলেট, রাত ৮:৩৫, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিসিবির কাউন্সিলর হলেন সুনামগঞ্জের শাহীন

admin
প্রকাশিত মে ১৮, ২০২৬
বিসিবির কাউন্সিলর হলেন সুনামগঞ্জের শাহীন

Manual5 Ad Code

বিসিবির কাউন্সিলর হলেন সুনামগঞ্জের শাহীন

প্রেস বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর মনোনীত হয়েছেন সুনামগঞ্জের দেলওয়ার হুসেন শাহীন।

রোববার রাতে তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা শাহীনের কাউন্সিলর মনোনয়নকে ঘিরে সুনামগঞ্জের ক্রীড়ামহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

দেলওয়ার হুসেন শাহীন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সন্তান। তিনি একসময় গোবিন্দগঞ্জ রেনেসাঁ ক্রিকেট ক্লাবের হয়ে খেলোয়াড় হিসেবে মাঠে সক্রিয় ছিলেন। পাশাপাশি বৃহত্তর গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সাবেক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় ক্রিকেটের উন্নয়ন ও সংগঠক হিসেবে তার ভূমিকা ক্রীড়াঙ্গনে প্রশংসিত।

Manual6 Ad Code

বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে বর্তমানে কাউন্সিলর মনোনয়নের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। দেশের ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ এই নির্বাচন এবার অনুষ্ঠিত হবে একটি অ্যাডহক কমিটির অধীনে। সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল এর নেতৃত্বাধীন কমিটি বর্তমানে বিসিবির কার্যক্রম পরিচালনা করছে।

Manual6 Ad Code

নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ক্লাব, জেলা ও বিভাগ—এই তিন ক্যাটাগরি থেকে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে। পরবর্তীতে এসব কাউন্সিলর ভোটের মাধ্যমে বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচন করবেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com