• সিলেট, দুপুর ১:৪৫, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ের ছবি তোলার কথা বলে ফটোগ্রাফারকে ছি ন তা ই, র‌্যাব ধরলো শাহিদকে

admin
প্রকাশিত মে ২০, ২০২৬
বিয়ের ছবি তোলার কথা বলে ফটোগ্রাফারকে ছি ন তা ই, র‌্যাব ধরলো শাহিদকে

Manual6 Ad Code

বিয়ের ছবি তোলার কথা বলে ফটোগ্রাফারকে ছি ন তা ই, র‌্যাব ধরলো শাহিদকে

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ছবি ও ভিডিও ধারণের কথা বলে ডেকে নিয়ে এক ফটোগ্রাফারকে ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত সুনামগঞ্জ সদর থানার দস্যুতা মামলার ১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন হরিনাপাটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি- শাহিদ আলী (৪৩)। তিনি সুনামগঞ্জ জেলার সদর থানার হরিনাপাটি এলাকার আক্কাস আলীর ছেলে।

 

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভুক্তভোগী জয়নাল আবেদীন (২৫) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিণ গোলগাঁও এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ফটোগ্রাফার। ঘটনার ১০ থেকে ১২ দিন আগে এরশাদ নামের এক ব্যক্তি তাকে ফোন করে সুনামগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে ছবি ও ভিডিও ধারণের কাজের প্রস্তাব দেন। দূরত্বের কারণে প্রথমে রাজি না হলেও পরে এরশাদের অনুরোধে তিনি যেতে সম্মত হন। গত ১৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে জয়নাল সুনামগঞ্জ জেলার পানসী রেস্টুরেন্টের সামনে পৌঁছালে এরশাদ তাকে সিএনজিযোগে দোয়ারাবাজার থানার আমবাড়ি বাজারে নিয়ে যান। সেখানে শাহিদ আলীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর তারা খেয়াঘাট পার হয়ে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজার সংলগ্ন হরিনাপাটি ঈদগাহ মাঠের পাশে পৌঁছান।

 

Manual3 Ad Code

এ সময় এরশাদ পেছন থেকে জয়নালের শার্টের কলার ধরে এবং তার নির্দেশে শাহিদ আলী ও অজ্ঞাতনামা আরও একজন জয়নালের বুকে চাকু ঠেকিয়ে তার কাছে থাকা একটি ক্যামেরা, তিনটি লেন্স, একটি ক্যামেরা গ্রিপ, তিনটি ব্যাটারি, একটি লাইট, একটি ক্যামেরা লাইট সেটআপ, ১২৮ জিবি মেমোরি কার্ড, একটি মোবাইল ফোন ও চার্জার এবং নগদ ১১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

 

Manual8 Ad Code

এ ঘটনায় ভুক্তভোগী সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করলে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

 

Manual3 Ad Code

র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সুনামগঞ্জ সদর থানার হরিনাপাটি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর-৩২, তারিখ ২০/০৪/২০২৬, ধারা ৩৯২ পেনাল কোড ১৮৬০-এর আসামি বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে ।’

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com