• সিলেট, সকাল ৬:৫৯, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যুবদলের কেন্দ্রীয় সভাপতিকে এনে চমক দেখালেন মকছুদ !

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫
সিলেটে যুবদলের কেন্দ্রীয় সভাপতিকে এনে চমক দেখালেন মকছুদ !

Manual3 Ad Code

সিলেটে যুবদলের কেন্দ্রীয় সভাপতিকে এনে চমক দেখালেন মকছুদ ! তারেক রহমানের ফোন, কী বার্তা?

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট জেলার সকল উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতিবনিমিয় করেছেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে আয়োজিত ‘ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয় শীর্ষক’ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

Manual5 Ad Code

 

সাধারণ সম্পাদক মকসুদ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় যুবদল সভাপতি বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতেই হবে। এর কোনো বিকল্প নেই। এটি হাইকমান্ডের কড়া নির্দেশ। কেউ ধানের শীষের প্রার্থীর বিপক্ষে গেলেই দল তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
মতবিনিময় সভায় জেলা যুবদলের অধীনস্থ ১৩টি উপজেলা এবং ৬টি পৌরসভা কমিটির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।

 

এদিকে, সিলেটের মতবিনিময় চলাকালে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে সরাসরি ফোনে কল করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি সিলেটের নির্বাচনি অবস্থা এবং যুবদলের কার্যক্রম সম্পর্কে জানতে চান।

 

Manual1 Ad Code

তারেক রহমান এসময় দলীয় নির্দেশনার পুনরাবৃত্তি করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন- দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে আগামী নির্বাচনে বিএনপির বিজয় ছাড়া বিকল্প নেই। তাই সিলেটের ৬টি আসনেই দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে।

 

 

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন- সিলেট জেলার প্রত্যেকটি আসনে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে যুবদলের করণীয় বিষয়ে মতবিনিময় হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আমাদের কেন্দ্রীয় সভাপতি। তিনি কড়া বার্তা দিয়ে গেছেন- দলের মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে, এর ব্যত্যয় ঘটতে পারবে না।

 

মতবিনিময়কালে তারেক রহমানের ফোন কলের বিষয়টি নিশ্চিত করেন মোমিনুল ইসলাম মোমিন।

 

Manual7 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মকসুদুল করিম নোহেল, যুগ্ম-সম্পাদক রুমেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ ও সহ-দপ্তর সম্পাদক মুশতাক আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com