• সিলেট, রাত ১২:৫৫, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাতকে দুপক্ষের সং*ঘ*র্ষ, আ হ ত ৪০

admin
প্রকাশিত মে ২৩, ২০২৬
ছাতকে দুপক্ষের সং*ঘ*র্ষ, আ হ ত ৪০

Manual4 Ad Code

ছাতকে দুপক্ষের সং*ঘ*র্ষ, আ হ ত ৪০

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ২৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ৯ জন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (২৩ মে) সকালে গ্রামের অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় থানায় ও আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, কফিল উদ্দিনের ভাই ও একটি মামলার আসামি ফয়সাল আহমদ দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদ উপলক্ষে শুক্রবার বাড়িতে আসেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শুক্রবার বিকেলে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে শনিবার সকালে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- তজন্মুল আলীর ছেলে আক্তার হোসেন (৫০), তৈয়ব আলীর ছেলে তাজুল ইসলাম (৫৫), আবুল কালামের ছেলে শাহজাহান মিয়া (৬০), মুক্তার আলী (৫৫), আরজু মিয়ার ছেলে কেনু মিয়া (৩৫) এবং জমির উদ্দিনের ছেলে ছালেক মিয়া (২৩)।

Manual4 Ad Code

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com