• সিলেট, সকাল ৭:৪০, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাল্লায় দু’পক্ষের সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

admin
প্রকাশিত মে ২৯, ২০২৬
শাল্লায় দু’পক্ষের সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

Manual6 Ad Code

শাল্লায় দু’পক্ষের সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

শাল্লা প্রতিনিধি

Manual4 Ad Code

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’জনে।

বুধবার (২৭ মে) দুপুরে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই পায়েল মিয়া (২০) নামে যুবক নিহত হয়েছিল। পরে ঐ সংঘর্ষে আহেরা বেগম (৩৫) নামের এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

Manual1 Ad Code

মৃত্যুর খবরটি নিশ্চিত করেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রোকিবুজ্জামান।

Manual1 Ad Code

 

তিনি বলেন, আহেরা বেগমের লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

Manual4 Ad Code

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের সাইদুর রহমান এবং আওয়াল নুর গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজন যুবক ঘটনাস্থলে মারা যান। আরেকজন মহিলাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এসময় আরো প্রায় ১০ জন লোক আহত হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। আর নিহত পায়েল মিয়ার মরদেহ ময়না তদন্ত শেষে শ্রীহাইল গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। আর মারা যাওয়া মহিলার মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com