• সিলেট, রাত ৮:৫৫, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যে কারবার করতেন মালিক, ধরলো পুলিশ

admin
প্রকাশিত মে ৩১, ২০২৬
সিলেটে যে কারবার করতেন মালিক, ধরলো পুলিশ

Manual2 Ad Code

সিলেটে যে কারবার করতেন মালিক, ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার ২০০ পিস গোলাপি রঙের ইয়াবা বড়িসহ একজনকে আটক করা হয়। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

Manual5 Ad Code

 

আটককৃত ব্যক্তি আব্দুল মালিক (৩০)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার ছবড়িয়া এলাকার মৃত মখলিছ মিয়ার ছেলে।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি এলাকা থেকে ১ হাজার ২০০ পিস গোলাপি রঙের ইয়াবা বড়িসহ একজনকে আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-১৬, তাং-৩০/০৫/২০২৬খ্রি. ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(খ)/৪১ রুজু করা হয়েছে।

 

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার বলেন, ‘গ্রেফতারকৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com