ছবি: এ আই তৈরি
সিলেট নগরজুড়ে চিরুনী অ ভি যা ন, গ্রে প্তা র ৫৯
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরজুড়ে চিরুনী অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় কোতোয়ালী মডেল থানাপুলিশ ১৫, এয়ারপোর্ট ৬, জালালাবাদ থানাপুলিশ ৯, দক্ষিণ সুরমা থানাপুলিশ ১৮, মোগলাবাজার থানাপুলিশ ৫ ও শাহপরাণ থানাপুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে।
সিলেট নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
সিলেটভিউ২৪ডটকম