• সিলেট, রাত ৮:৫৭, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ৩১, ২০২৬
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

 

শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টায় সিলেট নগরের করেরপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার আশ্রম ও মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।

বিশেষ প্রার্থনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অসামান্য অবদান, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” বক্তারা প্রয়াত “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করেন এবং দেশের কল্যাণে তাঁর আদর্শ বাস্তবায়নে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সিলেট নগরের করেরপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও শহীদ জিয়া স্মৃতি সংসদের সিলেট মহানগর যুগ্ম আহব্বায়ক সুমিত দে। প্রার্থনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা প্রজিত মোদক, সমন্বয়ক সিতাংশু পাঠক শাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রজত চক্রবর্তী, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সজল ঘোষ।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক অর্পন ঘোষের সঞ্চালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার আহবায়ক এখলাছুর রহমান আকলিছ, শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগর শাখার আহবায়ক আনোয়ার পাশা নাসিম।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মজনু মিয়া, অর্জুন ঘোষ, আশরাফ রব্বানী, হাবিব আহমেদ রুয়েল, যুগ্ম আহবায়ক এডভোকেট ইকবাল, মামুনুর রশিদ, কালিপদ রায়, আব্দুস শুকুর, সিলেট মহানগর সদস্য সচিব শাহানশাহ আকবর, জেলা শাখার সদস্য সচিব আলাউদ্দিন আলাই, বিশ্বজিৎ সরকার, রতন আচার্য রবিন, আবুল কালাম, মোকাব্বির তালুকদার, হ্নদয় আহমেদ, কামাল, বালাগঞ্জ দেওয়ান বাজার ইউনিয়ন সুমন আহমদ আবুবকর, লেখন আহমদ, মারজান আহমদ শাকিল, কামাল আহমদ, আব্দুস সামাদ মনি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল মুরাদ আহমদ, সিলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আব্দুস সামাদ রাজু প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com