সুনামগঞ্জে বিদেশী ম দ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকায় র্যাব অভিযান চালিয়ে মদ উদ্ধার করেছে। এসময় র্যাবের উপস্থিতি টেরপেয়ে মাদক কারবারি ২/৩ জন মদের বস্তা ফেলে পালিয়ে যায়। শনিবার (৩০ মে) রাতে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
সোমবার (৩১ মে) দুপুরে র্যাব জানায়, বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি থেকে মথুরকান্দি বড় ব্রীজের পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে র্যাব দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।