• সিলেট, সন্ধ্যা ৭:০৫, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পারভেজ ও শুক্কুরকে যেভাবে ধরল পুলিশ

admin
প্রকাশিত জুন ২, ২০২৬
পারভেজ ও শুক্কুরকে যেভাবে ধরল পুলিশ

Manual6 Ad Code

পারভেজ ও শুক্কুরকে যেভাবে ধরল পুলিশ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চোরাই মামলার দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোন ও মানিব্যাগ এবং প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

 

Manual4 Ad Code

সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহানগরীর পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন- পারভেজ আহমদ (২০) ও মো. আব্দুর শুক্কুর দারা মিয়া (২৭)। পারভেজ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার নৌয়াপাড়া এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুর মিয়ার ছেলে। সে বর্তমানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বন কলাপাড়া এলাকার জিন্নত মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। আব্দুর শুক্কুর দারা মিয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার নিমার আলীর ছেলে। সে বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন ঘাসিটুলা এলাকার মতিনের কলোনীর বাসিন্দা।

 

পুলিশ জানায়, সোমবার (১ জুন) সকাল আনুমানিক পৌণে ৯টার দিকে মহানগরীর মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী এলাকার ২৮ নম্বর বাসার তৃতীয় তলায় অজ্ঞাতনামা চোরেরা প্রবেশ করে একটি Redmi Note 12 Pro মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন এবং স্টুডেন্ট আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র ছিল। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-০২, তারিখ ২ জুন ২০২৬, পেনাল কোডের ৩৮০ ধারায় মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযানে নামে। ওই দিন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কোতোয়ালী থানার মজুমদারপাড়া এলাকার লাকী রেস্টুরেন্ট সংলগ্ন আহাদ মিয়ার কলোনিতে অভিযান পরিচালনা করে পারভেজ আহমদ (২০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক দেড়টার দিকে লামাবাজার পয়েন্ট এলাকায় আরেকটি অভিযান মো. আব্দুর শুক্কুর দারা মিয়া (২৭) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com