• সিলেট, সন্ধ্যা ৬:২০, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় দ্রুত কাজ করা শুরু হবে: সিসিক প্রশাসক

admin
প্রকাশিত জুন ২, ২০২৬
নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় দ্রুত কাজ করা শুরু হবে: সিসিক প্রশাসক

Manual4 Ad Code

নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় দ্রুত কাজ করা শুরু হবে: সিসিক প্রশাসক

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের ময়দানগামী সড়কটি নগরীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হলে বিমানবন্দরে যাতায়াতের জন্য অনেকেই এই সড়ক ব্যবহার করেন। তাই সড়কটি এবং সিলেট-সুনামগঞ্জ সড়কসংলগ্ন ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।”

Manual4 Ad Code

 

তিনি বলেন, “আবহাওয়াজনিত কারণে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে। এ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে এলাকার সকল রাস্তা ও ড্রেন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।ইনশাআল্লাহ আগামী দুই-এক মাসের মধ্যেই নগরীর বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম শুরু করা হবে। সিলেটবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ড্রেন ও সড়ক সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।”

Manual2 Ad Code

মঙ্গলবার (২ জুন) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পায়রা আবাসিক এলাকা-মিরের ময়দান সড়ক, দর্শনদেউড়ি সড়ক, সংশ্লিষ্ট ড্রেন ও ছড়া পরিদর্শন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল হামিদ; সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি মুফতি আব্দুল খাবির, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ ও মোসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ.এস. জায়গিরদার বাবলা, কোষাধ্যক্ষ নিয়াজ মো. আজিজুল করিম, প্রকাশক রাজিব চৌধুরীসহ এলাকার নেতৃবৃন্দ ও বাসিন্দারা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com