• সিলেট, দুপুর ১:০৪, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষিকা সুরাইয়া বেগমের ইন্তেকালে সিলেটে বিভিন্ন মহলের গভীর শোক

admin
প্রকাশিত জুন ২, ২০২৬
শিক্ষিকা সুরাইয়া বেগমের ইন্তেকালে সিলেটে বিভিন্ন মহলের গভীর শোক

Manual2 Ad Code

শিক্ষিকা সুরাইয়া বেগমের ইন্তেকালে সিলেটে বিভিন্ন মহলের গভীর শোক

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের স্থায়ী কমিটির সদস্য, গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম উপদেষ্টা ও শিক্ষাবিদ নেছারুল হক চৌধুরী (বুস্তান স্যার)-এর স্ত্রী সুরাইয়া বেগমের ইন্তেকালে সিলেটের বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

মরহুমা সুরাইয়া বেগম দক্ষিণ সুরমাস্থ জালালপুর হাই স্কুলের প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন।

শুক্রবার (২৯ মে) ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রবিবার (৩১ মে) বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। পরে শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেটের প্রখ্যাত শিক্ষাবিদ, আইনজীবী ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

শোক প্রকাশকারীরা হলেন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সমাজসেবক অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল (অব.) পীর আতাউর রহমান, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি ও সংগ্রামী নেতা মোহাম্মদ এহছানুল হক তাহের, সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর এডভোকেট, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন প্রমুখ।

 

যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষিকা মরহুমা সুরাইয়া বেগম ছিলেন সমাজ থেকে অন্ধকার দূর করার এবং মানুষ গড়ার এক অন্যতম কারিগর। শিক্ষাঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন একজন অত্যন্ত সফল ও আদর্শ গৃহিণী।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নালিশের প্রার্থনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com