• সিলেট, সকাল ৬:৪২, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

admin
প্রকাশিত জুন ৯, ২০২৬
সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

Manual4 Ad Code

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (৬ জুন) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে সুগন্ধা ভলিবল একাডেমিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজন ভলিবল একাডেমি, সিলেট।

Manual5 Ad Code

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Manual2 Ad Code

অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মুকিত রাজন, ক্রীড়া সংগঠক ও রেফারি কামরান আহমেদ, ক্রীড়া সংগঠক শামীম হোসেন, প্রমীলা কোচ তানিয়া রহমান, সাবেক ভলিবল খেলোয়াড় বিপ্লব, ছাব্বির।

Manual1 Ad Code

সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশ এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভূমিকা অপরিসীম। সিলেটের ভলিবলকে আরও এগিয়ে নিতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।

খেলা শেষে সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে এক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনালে দুই দলের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। প্রথম সেট থেকেই উভয় দল চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করলেও শেষ পর্যন্ত নিজেদের ধরে রেখে জয় ছিনিয়ে নেয় রাজন ভলিবল একাডেমি।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও উদীয়মান খেলোয়াড়বৃন্দ উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com