• সিলেট, রাত ১০:৩১, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

Manual7 Ad Code

সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে মাঠে গড়াচ্ছে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। এই প্রতিযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) একটি দল এবং সিলেটের ১৩টি উপজেলার ১৩টি দলসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে।

 

আগামী শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা ফুটবল দল ও সিলেট সদর উপজেলা ফুটবল দল।

টুর্নামেন্ট শুরুর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে সিলেট জেলা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

Manual8 Ad Code

রাত ৮টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম নাচন। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক ও বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের ফুটবল ঐতিহ্য পুনরুদ্ধারে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা জরুরি। তিনি মনে করেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মহানগর ও উপজেলার তরুণ খেলোয়াড়দের নতুন স্বপ্ন দেখাবে এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে ক্রীড়াঙ্গনকে আরও উজ্জীবিত করবে।

বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু বলেন, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সমন্বিত প্রচেষ্টায় এই আসর সফলভাবে মাঠে গড়াচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী ১৪টি দলই মাঠে শৃঙ্খলা, সৌহার্দ্য ও প্রতিদ্বন্দ্বিতার পরিচয় দিয়ে সিলেটের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম নাচন বলেন, সিলেটের ১৪টি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা জেলার তৃণমূল ফুটবলারদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের একটি বড় মঞ্চ। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখান থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যতে শক্তিশালী জেলা দল গঠন করা হবে। তিনি উদ্বোধনী ম্যাচ থেকেই গ্যালারিতে এসে দলগুলোকে উৎসাহ দিতে সিলেটের ক্রীড়াপ্রেমী দর্শকদের প্রতি আহ্বান জানান।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com