• সিলেট, রাত ২:২৪, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

admin
প্রকাশিত জুন ১১, ২০২৬
করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

Manual8 Ad Code

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা
অনলাইন ডেস্ক

 

Manual2 Ad Code

২০২৬-২৭ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উপস্থাপন করেন।

Manual5 Ad Code

চলতি অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে তা ২৫ হাজার টাকা বা প্রায় ৭.১৪ শতাংশ বৃদ্ধি করে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে নারী করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেনদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’দের জন্য এ সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকদের ক্ষেত্রে প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা করমুক্ত আয়ের সুবিধা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই ব্যয় ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের (৫ লাখ ৬৭ হাজার ৫৩৮ কোটি টাকা) চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। দেশের অবকাঠামোগত উন্নয়নের গতি সচল রাখতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) মোট উন্নয়ন ব্যয় ধরা হচ্ছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com