• সিলেট, সকাল ৭:৩৯, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে প*র*কী*য়ার জেরে দেবর-ভাবী কা রা গা রে

admin
প্রকাশিত জুন ১১, ২০২৬
সুনামগঞ্জে প*র*কী*য়ার জেরে দেবর-ভাবী কা রা গা রে

Manual5 Ad Code

সুনামগঞ্জে প*র*কী*য়ার জেরে দেবর-ভাবী কা রা গা রে

দোয়ারাবাজার প্রতিনিধি

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরকীয়া সম্পর্কের জেরে নগদ অর্থ, স্বর্ণালংকার চুরি ও বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে দেবর-ভাবীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে দোয়ারাবাজার থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে।

Manual6 Ad Code

তারা হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে কুয়েত প্রবাসী রিয়াজ উদ্দিন (৩২) ও একই এলাকার কামরুল হাসানের স্ত্রী দুই সন্তানের জননী সালেহা বেগম (৩১)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সালেহা বেগমের সঙ্গে তার দেবর (স্বামীর চাচাতো ভাই) রিয়াজ উদ্দিনের পরকীয়া সম্পর্ক ছিল দীর্ঘদিনের। এরই জেরে গত ২ জুন সালেহা বেগম তার স্বামী কামরুল হাসানের ঘর থেকে নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে দেবর রিয়াজ উদ্দিনের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় গত ৮ জুন স্বামী কামরুল হাসান বাদী হয়ে স্ত্রী সালেহা বেগম ও রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এছাড়া কামরুল হাসানকে কুয়েতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে আদালতে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, আদালতে দায়েরকৃত মামলা দু’টির ভিত্তিতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। আজ (বৃহস্পতিবার) তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com