সিলেটে ৩৪ মিমি বৃষ্টি, যেমন থাকবে সোমবারের আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
সিলেটে গত ৩৬ ঘন্টায় প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গরম থাকলেও আগামী ২৪ ঘন্টায়ও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রবিবার (১৪ জুন) সন্ধ্যায় পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তারা জানায়, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত ৫০ দশমিক ১ মিলিমিটার।
দিনটিতে এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও আবার বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতেরও আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলেও জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।