• সিলেট, রাত ১১:৪১, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ১৫, ২০২৬
সিলেট সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Manual2 Ad Code

সিলেট সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সিলেট সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট ডা. মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেটের সহকারী পরিচালক ডা. মো. নূরে আলম শামীম এবং ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

 

এ সময় সিভিল সার্জন কার্যালয় এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং বায়ুদূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

 

Manual7 Ad Code

প্রধান অতিথি ডা. মাহবুবুল আলম তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি দূরদর্শী ও জনকল্যাণমূলক উদ্যোগ। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

 

Manual8 Ad Code

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com